Blogs
ফিডারের সঠিক ব্র্যান্ড বাছাই – একটি গুরুত্বপুর্ন আলোচনা – পর্ব ২
আগে পড়ুন -> পর্ব ১
ব্র্যান্ড নির্বাচনে নজর রাখুন
ফিডার বাছাইয়ের সময় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্র্যান্ড. বাজারে বর্তমান অনেক ফিডার আছে, যাদের গায়ে অনেক কিছু লিখা থাকলেও বাস্তবে তার ব্যাতিক্রম থাকে। বেশিরভাগ সময়ে ফিডারের গায়ে Anti-colic বা Venting system – ব্যাপারে লিখা থাকলেও – এর সত্যতা জাচাই এর উপায় থাকে না। তাই বাজারে পাওয়া সহজলভ্য ফিডারগুলোই হয়ে উঠে আমাদের বাবা-মায়েদের একমাত্র ভরসা। কিন্তু একটু খোজ নিয়ে, যেনে বুঝে একটি ভালো ব্র্যান্ড থেকে ফিডার নিলে আপনার বাচ্চা ও আপনার, দুইজনের জন্যই উত্তম।
তাই ফিডার বাছাইয়ের সময় খেয়াল রাখা জরুরি:
- বোতল ও নিপল-এর মেটেরিয়াল কী
- বোতলের ভিতর থাকা অতিরিক্ত বাতাস বের হওয়ার ব্যবস্থা আসলেই কাজ করে কি না
- ব্র্যান্ডটি শিশু নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেয়
- বাজারে ব্র্যান্ডটির নকল পণ্যের প্রাদুর্ভাব কতটুকু
কেনো Happyy Owkkoo – Baby Feeder?
Happyy Owkkoo বাংলাদেশের প্রথম গর্বিত বেসপোক বেবি ব্র্যান্ড, যাদের যাত্রাই শুরু হয়েছিলো শুধুমাত্র বাচ্চাদের নিরাপত্তা, কমফোর্ট আর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে। তাইওয়ানে আমাদের বিশ্বমান ফ্যাক্টরি থেকে তৈরি আমাদের সকল পন্য ৩ ধাপের কোয়ালিটি চেক হয়ে আমাদের কাছে পৌছায়। যার প্রতিটি ধাপে ধাপে থাকে পরম যত্ন ও ভালোবাসার ছোয়া। শিশু প্রোডাক্ট বিশেষজ্ঞ/ডিজাইনার দিয়ে ডিজাইন করা আমাদের এই ফিডারে আছে এমন এক ফিচার যা আর কোনো ফিডারে পাবেন না – “এক্সস ভাল্ভ” – যা বোতলের ভিতরে থাকা অতিরিক্ত বাতাস বাচ্চা খাবার খাওয়ার সময় বের হয়ে যেতে অগ্রনি এক ভুমিকা পালন করেন। এছাড়াও হ্যাপ্পী ওঁক্কোওও ফিডারের অন্যতম ফিচারটি হলো এটির মেটেরিয়ালঃ

Bottle Material – PPSU: যখন ফিডারের মূল উপাদানকে কেন্দ্র করে নিরাপত্তা ও টেকসই ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়, PPSU (Polyphenylsulfone) হচ্ছে উপাদান হিসেবে এক অস্তিত্বশীল পছন্দ। এটি সাধারণ প্লাস্টিকগুলোর তুলনায় অনেক বেশি নিরাপদ ও কার্যকর, এবং এর কিছু বৈশিষ্ট্য:
- 100% BPA-free & Non-toxic: PPSU-তে BPA বা অন্য কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকে না, ফলে দুধ বা খাদ্যে কোনো ক্ষতিকর উপাদান লিক হওয়ার ঝুঁকি কমে।
- Heat & Sterilization Resistant: PPSU উচ্চ তাপমাত্রায় (প্রায় 180 °C পর্যন্ত) স্থিতিশীল থাকে, ফলে এটি বারবার বয়েল, স্টিমার বা মাইক্রোওয়েভ-এ স্টেরিলাইজেশনের জন্য নিরাপদ।
- Lightweight, Practical & Durable: দেখতে কাঁচ সাদৃশ্য হলেও, PP বা সাধারণ প্লাস্টিকের তুলনায় PPSU অনেক বেশি টেকসই। PPSU তুলনামূলক হালকা এবং ভাঙার ঝুঁকি নেই বললেই চলে। যা বাচ্চাদের ব্যবহারের জন্য একধাপ গ্রহনযোজ্ঞতা বাড়িয়ে দেয়। যা বাচ্চা তো দূরের কথা আপনি নিজেও আছড়ে বা ছুরে মারলেও ভাংতে পারবেন না।
- Odor & Stain-Resistant: PPSU-এর পৃষ্ঠটি কোমল ও গ্লাস-প্রকাশমান হওয়ায় দুধের গন্ধ বা দাগ কম ধরে।
এ কারণে premium feeder বা বেবি বোতল নির্মাণে PPSU একটি বিশ্বব্যাপী স্বীকৃত ও বিশ্বস্ত উপাদান হিসেবে দেখা হয়, এবং অনেক বড় ব্র্যান্ডগুলোও এই উপাদান ব্যবহার করে থাকে।
Nipple Material – Liquid Silicone: নরম ও শিশুবান্ধব। মায়েদের বুকের মতই নিপলের মাথাটি (Teat) ছোট, যা সকল বয়সের শিশুদের জন্য আদর্শ। কারন এটি শিশুদের মায়ের বুকের অভিজ্ঞতা দেয়।
Exhaust Valve (এক্সস ভাল্ভ):
- বোতলের নিচে থাকা খুব পাতলা Liquid Silicone Patch
- মাঝখানে একটি সরু ছিদ্র।
- শিশুর দুধ খাওয়ার সময় বোতলের ভেতরের অতিরিক্ত বাতাস ধীরে ধীরে বের করে দেয়। ফলে বোতলের ভেতরে চাপ জমে না এবং বাতাস দুধের সাথে শিশুর পেটে যাওয়ার ঝুঁকি কমে।
- এই সিস্টেমটি শিশুর খাওয়ার প্রক্রিয়ার সাথে স্বয়ংক্রিয়ভাবে তাল মিলিয়ে কাজ করে।
শেষ কথা: ফিডার মানেই শুধু বোতল নয়
ফিডার শুধু একটি বোতল না—এটি শিশুর খাওয়ার অভিজ্ঞতার একটি বড় অংশ।
সঠিক ডিজাইন শিশুকে শুধু আরামই দেয় না, বরং বাবা–মায়ের দুশ্চিন্তাও অনেকটাই কমায়।
Wide-Neck বা Narrow-Neck, কোনটা আপনার বাচ্চার জন্য ভালো হবে, তার উত্তর আপনি এই আলোচনার শেষে আশা করি খুব সহজে নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনি যেন সচেতনভাবে সিদ্ধান্ত নেন, শিশুর প্রতিক্রিয়া লক্ষ্য করেন, আর প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেন।
শিশুর সুস্বাস্থ্য, আরাম ও প্রয়োজনীয়তাই একজন পিতামাতার সবার প্রথম অগ্রাধিকার।
Share this blog