Blogs
নবজাতকের জন্য সঠিক ফিডার বাছাই – একটি গুরুত্বপুর্ন আলোচনা – পর্ব ১
নবজাতক বা ছোট বাচ্চাকে খাওয়ানোর সময় প্রায় সব বাবা–মায়েরই মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে – “আমি কি আমার বাচ্চাকে ঠিকভাবে খাওয়াচ্ছি?”
দুধ ঠিক আছে কিনা, পরিমাণ ঠিক আছে কিনা, পেটে গ্যাস হচ্ছে কেন, দুধে সমস্যা নাকি ফর্মুলা মানাচ্ছে না – এই প্রশ্নগুলো যেন ঘুমের মধ্যেও তাড়া করে ফিরে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায়, সমস্যার মূলটা দুধে নয়, বরং ফিডারের ডিজাইনে। আমরা খাওয়ানোর সময় ল্যাচিং, পরিমাণ, বার্প – এসব বিষয়ে সচেতন থাকলেও একটি বিষয় প্রায়ই চোখ এড়িয়ে যাই, শিশুর বয়স ও মুখের গঠনের সাথে ফিডারের নিপল ডিজাইন মিলছে কি না। এই জায়গাটাতেই ওয়াইড-নেক ফিডার ও ন্যারো-নেক ফিডার নিয়ে আলোচনা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

Wide-Neck vs Narrow-Neck Feeder: বিভ্রান্তি কেন?
নতুন বাবা–মায়েদের বড় একটি অংশ প্রথম ফিডার হিসেবে Narrow-Neck Feeder বেছে নেন। এর পেছনে সাধারণত কয়েকটি বাস্তব কারণ কাজ করে।
১ম – সহজলভ্যতাঃ ন্যারো-নেক ফিডার বাজারে বেশি দেখা যায়, বেশি এভেইলএবল থাকে, তাই এটাকে নিয়ে সাধারন মানুষ ও দোকানিদের জ্ঞ্যানটাও বেশি থাকে, তাই দোকানিরাও সহজে সেটাই সাজেস্ট করেন। ফলে অনেক বাবা–মা অন্য অপশন সম্পর্কে না জেনেই এইটাকেই “স্ট্যান্ডার্ড” ধরে নেন।
২য় – ভুল বয়স-ধারণাঃ অনেকের ধারণা ওয়াইড-নেক ফিডার শুধু নবজাতকের জন্য, আর বাচ্চা একটু বড় হলে সেটার দরকার নেই। তাই “একটা ফিডার অনেকদিন চালানো যাবে” এই চিন্তা থেকে ন্যারো-নেক বেছে নেওয়া হয়।
৩য় – দামের পার্থক্যঃ ন্যারো-নেক ফিডার তুলনামূলক ভাবে সামান্য বেশি দামি হওয়ায় অনেক সময় সিদ্ধান্তটা খরচের দিকে ঝুঁকে যায়। অথচ খাওয়ানো-সংক্রান্ত আরাম ও গ্যাসের সমস্যার কারণে পরে যে ভোগান্তি হয়, তার খরচ অনেক বেশি হয়ে দাঁড়ায়।
✔️ কিন্তু বাস্তবতা হলো Wide-Neck Feeder কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়ঃ এটি সব বয়সের শিশুর জন্য ব্যবহার করা যায়, তবে নবজাতক ও ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি স্বস্তিদায়ক, কারণ এর নিপল ও মুখের গঠন মায়ের বুকের কাছাকাছি অনুভূতি দেয়।
এক নজরে
Wide-Neck vs Narrow-Neck Feeder
| বৈশিষ্ট্য | Wide-Neck Feeder | Narrow-Neck Feeder |
| নিপলের আকৃতি | চওড়া ও গোলাকৃতি | সরু ও লম্বা |
| মায়ের বুকের সাদৃশ্য | ✔️ হ্যাঁ | ❌ না |
| খাওয়ার আরামদায়কতা | ✔️ হ্যাঁ | ⚠️ কিছু কিছু বাচ্চার জন্য অস্বস্তির কারন |
| নতুন বাচ্চার জন্য | ✔️ হ্যাঁ | ❌ না |
| সব বয়সে ব্যবহারযোগ্য | ✔️ হ্যাঁ | ❌ না |
| বয়স সীমা | ৬ মাস + | ২৪ মাস+ |
এখানে লক্ষ্য করুন ওয়াইড-নেক ফিডার শুধুমাত্র নবজাতকের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি সব বয়সের শিশুদের জন্য ব্যবহারযোগ্য, এবং বিশেষ করে নবজাতক ও প্রথম কয়েক মাসে বুকের মতো অনুভূতির জন্য বেশি স্বস্তিদায়ক।
Wide-Neck Feeder কেন অনেক শিশুর জন্য আরামদায়ক?
ওয়াইড-নেক ফিডারের মূল সুবিধাটা আসে এর ডিজাইন থেকে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে:
এই কারণেই অনেক শিশু wide-neck feeder-এ খাওয়ার সময় তুলনামূলকভাবে বেশি শান্ত থাকে এবং গ্যাস বা অস্বস্তির সমস্যা কম দেখা যায়।
- নিপলটি চওড়া হওয়ায় শিশুর মুখ স্বাভাবিকভাবে খোলে
- ল্যাচিং হয় বুকের মতো, জোর করে টান দিতে হয় না
- দুধ খাওয়ার সময় বাতাস কম ঢোকে
- খাওয়ার সময় শিশুর চোয়াল ও জিহ্বার নড়াচড়া বেশি স্বাভাবিক থাকে
আগেই বলেছিলাম একটি গুরুত্বপূর্ন আলোচনা – তাই লিখাটি দুইটি পর্বে দেয়া হয়েছে। প্রথম পর্বে আপনার জানলেন আপনার সোনামনির জন্য ওয়াইড নেক ফিডার নাকি নেরো নেক ফিডার নিবেন। আর ২য় পর্বে জানবেন ওয়াইড-নেক ফিডারের ব্র্যান্ড কিভাবে নির্বাচন করবেন।
পড়ুন -> পর্ব -২
Share this blog